সোমবার, ১১ আগস্ট, ২০১৪

মাছ চাষ


আদর্শ মৎস্য খামার ব্যবসহাপনা।
যে জায়গায় মাছের ডিম, ডিমপোনা প্রভৃতি মাছের বিভিন্ন পর্যায়ের যথাযথ পালনের মাধ্যমে বাজারজাত মাছ উৎপাদন সম্ভব তাকেই আর্দশ মৎস্য খামার বলে।
আদর্শ মৎস্য খামাদের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ঃ-
(১) এক জায়গায় বেশি পরিমান জমি,
(২)  জমির মাটি এঁটেল, দোঁ-আশ হতে হবে,
(৩) মাটির ভাল জলধার ক্ষমতা অবশ্যই  প্রয়োজন,
(৪) মজুত বা সঞ্চয়ী পুকুরে গ্রীষ্মকালে ১ ১/২-২ মিটার গভীর জল থাকা একান্ত প্রয়োজন।
(৫) মাছের বয়স ও দেহের দৈর্ঘ্য অনুযায়ী আদর্শ মৎস্য খামার তিনপ্রকার পুকুর অবশ্যই থাকবে। যেমন-
     (ক) আঁতুড় পুকুর বা নার্শারী ট্যাঙ্ক (Nursery tank) ডিমপোনা থেকে ধানীপোনা তৈরি করার জন্য।
   ( খ) পালন পুকুর  বা রিয়ারিং ট্যাঙ্ক ( Rearing tank ) ধানীপোনা থেকে চারাপোনা তৈরি করার জন্য।
     (গ) আসল বা মজুত বা সঞ্চয়ী পুকুর  বা স্টকিং ট্যাঙ্ক ( Stocking tank) চারাপোনা থেকে বড়পোনা তৈরি করার জন্য।
(৬) পুকুরের জলের pH ৭.৫-৮.০ অর্থাৎ মৃদু ক্ষারীয় হওয়া একান্ত প্রয়োজন।
(৭) পুকুরের গঠন এবং পুকুরের চারপাশ  মাছচাষের উপযোগী হওয়া দরকার।
(৮) পুকুরের জলনিকাশী ব্যবসহা যথাযথ হওয়া উচিত।
(৯) মাছের প্রজাতি নির্বাচন অবশ্যই পরিবেশ অনুযায়ী হতে হবে।
(১০) চাষযোগ্য মাছের প্রজাতির সংখ্যা ঠিক করতে হয় পুকুরের পরিমাপ এবং প্রাকৃতিক খাদ্যের প্রাচুর্যতা বিবেচনা করে।
(১১) পুকুরের আগাছা  পরিস্কার রাখতে হবে।
(১২) পুকুরের উর্বরতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জৈব, অজৈব সার ও চুন পরিমান মত প্রয়োগ করতে হবে ।
(১৩) চাষযোগ্য মাছগুলি অবশ্যই প্রণোদিত প্রজননে সক্ষম হওয়া উচিত ।
প্রচারেঃ- ডিজিটাল বেকার দূরীকরন ফাউন্ডেশন